মৌলভীবাজারে বিদেশি মদসহ আটক ২

 

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার সদর মডেল থানার শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে বিদেশি মদসহ দুজন আটক হয়েছে। এসময় ৮০ বোতল বিদেশি মদ ও একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে শেরপুর ফাঁড়ি ইনচার্জ এসআই ওবায়দুল্লাহ এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গোলচত্বর থেকে ঢাকাগামী খুলনা মেট্রো-ট-১১-২৩১৭ নম্বরের একটি ট্রাক আটক করেন।

পরে ট্রাকটি তল্লাশি করে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন পুলিশ সদস্যরা। এসময় মেহেদী হাসান ওরফে সকাল (৩২) মোঃ শফিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৩০) নামের দুইজনকে আটক করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায় পরস্পর যোগসাজশে বিক্রয়ের উদ্দেশ্যে বিদেশি মদের চালান নিয়ে ট্রাকযোগে ঢাকা যাচ্ছিল।
ফাঁড়ি ইনচার্জ এসআই ওবায়দুল্লাহ নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *