শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ আটক ১, প্রাইভেটকার জব্দ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩২ হাজার শলাকা অবৈধ বিদেশি সিগারেটসহ জাহাঙ্গীর হোসেন (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চোরাচাল কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কালাপুর ইউনিয়নের নারায়ণছড়া মাইজদিহি চা-বাগান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশ এ অভিযান চালায়।

পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ওই স্থানে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২-৭৭৭৭) থামিয়ে তল্লাশি শুরু করে। এ সময় গাড়িতে থাকা জাহাঙ্গীর হোসেন পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে গাড়িটি তল্লাশি করে ‘ORIS’ ব্র্যান্ডের ৮ কার্টনে রাখা মোট ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে এসব সিগারেট চোরাচালানের মাধ্যমে দেশে আনার কথা স্বীকার করেছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের চিহ্নিত ও গ্রেপ্তারে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *