শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবসে র‍্যালি-মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা করেছে পিস ফ্যাসিলিটেটরস গ্রুপ (পিএফজি), শ্রীমঙ্গল।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের চৌমুহনায় এসব কর্মসূচি শুরু হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনায় এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, সংঘাত ও সহিংসতা পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে। সামাজিক সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল পিএফজির কো-অর্ডিনেটর সৈয়দ ছায়েদ আহমদ, পিএফজির অ্যাম্বাসেডর ও শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক মো. শামীম আহমেদ, অ্যাম্বাসেডর মাওলানা এম এ রহিম নোমানী, শ্রীমঙ্গল ফারিয়ার সভাপতি দেবব্রত দত্ত হাবুল, আশীদ্রোন ইউনিয়নের ইউপি সদস্য মো. মকসুদুর রহমান, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ এবং আমাসুফ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি শাহ মসুদ আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সাইফুদ্দিন (সাবলু), পিএফজির অ্যাম্বাসেডর নাফিসা তাবাসসুম ফারিয়া, সদস্য নাজমুন নাহার লাভলী, মাওলানা আশরাফ হোসেন, নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ সাগর, মো. সামছুল ইসলাম, আমাসুফ শ্রীমঙ্গল উপজেলা শাখার সম্পাদক মো. নাসির আহমেদ, সাংবাদিক ও শিক্ষক আশিকুর রহমান চৌধুরী এবং শিক্ষক মো. আবুল কাশেম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *